ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় ঝরে পড়লো বিএনপি নেতার প্রাণ

#

আক্তারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁওঃ

০৯ ফেব্রুয়ারি, ২০২২,  1:40 AM

news image

ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার দুপুরে  দিকে জেলার বালিডাঙ্গী উপজেলার রুপগঞ্জ টেকনিক্যাল কলেজ মোড়ে এ দূর্ঘটনাটি ঘটে। 


৪০ বছর বয়সী  নিহত  হামিদুর রহমানের বাড়ি উপজেলার রুপগঞ্জ কাশিডাঙ্গা গ্রামে। তিনি মৃত হাকমতউদ্দীনের ছেলে। 


বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল কবির ডন ভোরের আকাশকে এসব তথ্য নিশ্চিৎ করেছেন। 


প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, মোটরসাইকেলে মেয়েকে নিয়ে বালিয়াডাঙ্গী বাজকরে যাচ্ছিলেন  হামিদুর রহমান। অপরদিক থেকে আসা বৈদ্যুতিক খুঁটি বহনকারী ভ্যানগাড়ির সাথে ধাক্কা লাগলে তিনি ছিটকে পড়েন। এ সময়  অজ্ঞানবস্থায় স্থানীয়রা তাকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে পরীক্ষা নিরিক্ষার পর মৃত ঘোষণা করেন। এ দূর্ঘটনায় তার মেয়ে অক্ষত আছেন বলে জানান ওসি। 

ওসি আরও জানান, আইনগত কার্যক্রম শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 


বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ড.টি এম মাহবুবর রহমান জানান, উপজেলার বড়বাড়ী ইউনিয়ন বিএনপির ৬ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক ছিল হামিদুর রহমান।


 এছাড়াও নিহত হামিদুর বালিয়াডাঙ্গী টেকনিক্যাল কলেজের হিসাবরক্ষক পদে কর্মরত ছিলেন বলে জানান কলেজটির অধ্যক্ষ সাদেকুল ইসলাম।