ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ডায়মন্ডহারবার জেলা পুলিশের পক্ষ থেকে উস্হি থানার পুলিশ জুয়াড়িদের বিরুদ্ধে বড়সড় অভিযান গ্রেফতার, ১,জন

#

০৯ ফেব্রুয়ারি, ২০২২,  1:37 AM

news image

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত ডায়মন্ডহারবার জেলা পুলিশের অধীনে উস্হি থানার দক্ষ ও নয়া ওসির নির্দেশে আজ উস্হি বাজার এলাকায় জুয়াড়িদের বিরুদ্ধে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক ব্যক্তি কে গ্রেফতার করে উস্হি থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম আশরাফ সরদার। অভিযুক্ত কে আজ ডায়মন্ডহারবার জেলা পুলিশের আদালতে তোলা হয়। এবং অভিযুক্ত ব্যক্তি কে জেলহাজতে পাঠানো হয়। গত লকডাউনের সময় থেকে উস্হি থানার বিভিন্ন যায়গায় যেমন বেআইনি ভাবে গাজা ও মাদক দ্রব্য বিক্রি বেড়ে ওঠেছে। এবং সঙ্গে পাল্লা দিয়ে জুয়া ও সাট্টার কারবার দিন বৃদ্ধি পায়। কিন্তু অনেক সময় খবর পাওয়া গেলেও আগে থেকেই খবর পেয়ে অসাধু ব্যাবসার সাথে যুক্ত ব্যাক্তিরা স্হান পরিবর্তন করে নিয়ে সরে পড়তেন। কিন্তু কিছু দিন আগে উস্হি থানা ও মগরাহাট থানার নতুন সি আই সাহেব শ্রী সুবীর বাগ আসার পর থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেন। সেই সঙ্গে উস্হি থানার নতুন অফিসার ইনচার্জ শ্রী মিলটন রক্ষিত এবং পি সি পার্টির অফিসার জনাব মিহির বাবু ও শ্রী সজল বাবু এবং সন্দীপ বাবু সহ উস্হি থানার দক্ষ পুলিশ অফিসাররা একযোগে জুয়া ও পাট্টা এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া হাতে দমন করতে অভিযানে নামেন। এবং অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিভিন্ন যায়গায় থেকে প্রচুর পরিমাণে মাদক দ্রব্য ও জুয়ার ঠেক থেকে জুয়াড়ীদের গ্রেফতার করে নিয়ে আসছেন। ডায়মন্ডহারবার জেলা পুলিশের অধীনে উস্হি থানা কে অপরাধ মুক্ত করতে একযোগে কাজ করে চলেছে মগরাহাট থানা ও উস্হি থানা দক্ষ সি আই শ্রী সুবীর বাগ এবং উস্হি থানার নয়া অফিসার ইনচার্জ শ্রী মিলটন রক্ষিত সাহেব।