ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী অস্ত্রসহ আটক

#

মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধিঃ

০৬ ফেব্রুয়ারি, ২০২২,  6:33 PM

news image

যশোরের চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি কামরুল ওরফে খোড়া কামরুলকে অস্ত্রসহ আটক করেছে যশোরের ডিবি পুলিশ।কামরুল যশোর সদর উপজেলার ভাতুরিয়া উত্তরপাড়ার মৃত আব্দুল গফুরের ছেলে।ডিবি পুলিশের অফিসার ইনচার্জ  রুপন কুমার সরকার জানান, শনিবার রাতে তারা খরব পান চাঁচড়া এলাকায় এক সন্ত্রাসী অবস্থান করছে। খবর পেয়ে ডিবি পুলিশের এসআই শাহীনূর রহমান, এসআই সামনুর মোল্লা সোহান, এএসআই আশরাফুল ইসলাম, এএসআই নাজমুল ইসলামগণের সমন্বয়ে  একটা চৌকস টিম ওই এলাকায় অভিযান চালায়। রাত ১২ টা ১০ মিনিটে  চাচঁড়া চেকপোস্টের দক্ষিণ পার্শ্বে চাচঁড়া – সাড়াপোল রোডের   মফিজের চায়ের দোকানের সামনে থেকে কামরুলকে আটক করে। পরে তার কাছথেকে দুইটি ওয়ান শুটার গান ও  দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তিনি আরও জানান , আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত অস্ত্র-গুলি  ওই এলাকায় বিক্রি করে আসেছিলেন। তার বিরুদ্ধে এরআগেও অস্ত্র মামলা রয়েছে।এ ঘটনায় মামলার পর তাকে আদালতে সোপর্দ করা হবে।