ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

আজ সাতসকালে কলকাতায় নামল বৃষ্টির ধারা, বহু যায়গায় যানজট

#

০৪ ফেব্রুয়ারি, ২০২২,  12:16 PM

news image

কয়েক দিন আগে ভারতের দিল্লির মৌসুম ভবন থেকে আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছিল যে, ভারতের মহারাষ্ট্র ও তামিলনাড়ু এবং গুজরাট ও রাজস্থান মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ড এবং উড়িষ্যার সহ পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় বিক্ষিপ্ত ভাবে ভারি থেকে হাল্কা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। আজ সকালে যখন ছোট ছোট বাচ্চারা ইস্কুল মুখী ঠিক তখনই ঝমঝম করে বৃষ্টির ধারা নামল কলকাতার বুকে। যার ফলে বহু যায়গায় জল জমে যায়। এবং ব্যপক যানজটের সৃষ্টি হয়। কলকাতা পুলিশের পক্ষ থেকে থেকে যানজট নিরসন করার ব্যবস্থা করছে। এই বৃষ্টি পশ্চিম বাংলার জলপাইগুড়ি ও মালদহ দিনাজপুর জেলা পুরুলিয়া জেলা ও দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনা মেদিনীপুর জেলার বহু যায়গায় হয়েছে বলে জানা গেছে। এই বৃষ্টির উপর নির্ভর করে আবার ঠান্ডা পড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আজকের বৃষ্টির কারণে বহু অফিস যাত্রী ও ইস্কুল এবং কলেজ যাত্রীরা নাজেহাল হয়। তবে কলকাতা পৌরসভার বিভিন্ন যায়গায় আগের মতো জল দাড়ায় নি। পশ্চিম বাংলা সরকারের পক্ষ থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে ধীবর দের।