ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তাহিরপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২২ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে মতবিনিময় সভা

#

০১ ফেব্রুয়ারি, ২০২২,  6:16 PM

news image

 মঙ্গলবার বার ১ ফেব্রুয়ারি  তাহিরপুর উপজেলা আইন শৃঙ্খলা সমন্বয় সেল এর আয়োজনে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২২ উপলক্ষে প্রতিদ্বন্দী প্রার্থীগণের সাথে আচরণবিধি অবহিতকরণ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। 


তাহিরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আচরণবিধি অবহিতকরণ ও মতবিনিময় সভায়  মোঃ রায়হান কবির, উপজেলা নির্বাহী অফিসার,  এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট,।


 সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মোঃ মিজানুর রহমান, বিপিএম, পুলিশ সুপার,   মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার, জেলা নির্বাচন অফিসার, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ। উক্ত সভায় ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২২ এর প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাদের অভিমত ব্যক্ত করে বলেন একটি স্বচ্ছ সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের যা যা করার সব কিছুই করব।  কোন ধরনের অনিয়ম ও পেশী শক্তির অপচেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। সুনামগঞ্জ জেলার সব কটি ইউনিয়নের নির্বাচন অবাধ ও সুষ্ট শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন হয়েছে এবং আগাম


 ৭ ফেব্রুয়ারির নির্বাচন ও সকলের সহযোগিতায় সুন্দর ভাবেই সম্পন্ন হবে।