ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

গোয়ালন্দের পদ্মায় জেলের জালে ৩৯ কেজির বাগাড় ৫৭ হাজার টাকায় বিক্রয়

#

১৪ নভেম্বর, ২০২১,  12:13 AM

news image


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মায় এক জেলের জালে ধরা পড়েছে ৩৯ কেজি ওজনের একটি বিশাল বাগাড় মাছ। মাছটি ১ হাজার ৪ শত ৮০ টাকা কেজি দরে  মোট ৫৭ হাজার ৭ শত ২০ টাকায় বিক্রি করা হয়েছে।

শনিবার (১৩ নভেম্বর) ভোর ৬ টার দিকে ঢালার চর এলাকার পদ্মা নদীর মোহনা থেকে স্থানীয় জেলে আ.মোতালেব হালদারের জালে বাগাড় মাছটি ধরা পড়ে। 

জানা যায়, আ. মোতালেব হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখের কাছে নেয়। তিনি বাগাড় মাছটি ১ হাজাত ৪ শত টাকা কেজিতে মোট ৫৪ হাজার ৬শত টাকায় কিনে নেন। 

সম্রাট শাহজাহান শেখ মাছটি বিক্রির জন্য মোবাইল ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করেন। পরে ঢাকার এক ব্যাবসায়ীর নিকট মাছটি ১হাজার ৪ শত ৮০ টাকা কেজি দরে  ৫৭ হাজার ৭ শত ২০ টাকায় বিক্রি করেন।

জেলে আ. মোতালেব হালদার জানান, শনিবার খুব ভোরে কয়েকজন মিলে নদীতে মাছ ধরতে যাই। নদীতে কয়েকবার জাল ফেলে হতাশ হই। পরে ভোর ৬ টার দিকে আবার জাল ফেলে ৭ টার দিকে জাল তুলতেই দেখি মাছটি জালে আটকা পড়েছে।

পরে সকাল ৮ টার দিকে তিনি মাছটি বিক্রির জন্য ৫নং ফেরিঘাটে শাকিল সোহান মৎস্য আড়তে আনেন। সেখান থেকে মাছ ব্যাবসায়ী সম্রাট শাহজাহান শেখ ১ হাজার ৪শত টাকা কেজি দরে কিনে ১হাজার ৪ শত ৮০ টাকা কেজি দরে মোট ৫৭ হাজার ৭ শত ২০ টাকায় বিক্রি করেন।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান,  মিঠা পানির এমন সুস্বাদু এত বড় মাছ নদীতে এখন মাঝে মধ্যেই দেখা যায়। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে।আগামী প্রজন্মের জন্য এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে এমন মাছের বংশবৃদ্ধিসহ আরো বেশি পাওয়া যেত।