ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

হামলাকারীদের শাস্তি ও সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে রাস্তায় অবস্থান সংবাদকর্মীর

#

নিজস্ব প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি, ২০২২,  11:18 AM

news image

গত ২৯ জানুয়ারি শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতার প্রস্তুতির ভিডিও ধারণ ও তথ্য সংগ্রহের সময় চার সাংবাদিক হামলার শিকার হন। এতে গুরুতর আহত হন ৩ সাংবাদিক। এরি প্রেক্ষিতে ৩১ জানুয়ারি সোমবার বিকালে আকতারুল ইসলাম আক্তার নামে এক সংবাদকর্মী সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে ও সাংবাদিকদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ চৌরাস্তা মহাসড়কে ঘন্টাখানেক অবস্থান করেন। 


আকতারুল ইসলাম আক্তার দৈনিক খোঁজ খবর ও দৈনিক মাতৃভূমির খবরের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি। এই সংবাদকর্মীর দুই হাতে ও বুকে প্লাকার্ড ঝুলিয়ে রাস্তায় অবস্থান করতে দেখা যায়। তার হাতের ও বুকের প্লাকার্ডে লিখা ছিল সাংবাদিকদের নিরাপত্তা দিবে কে? আমার ভাই তানভীর হাসান তানু, হিমেল, ও সোহেল হাসপাতালে কেন? এর জবাব চাই ও দোষীদের দ্রæত গ্রেফতারের দাবী জানাই। 


সংবাদকর্মী আকতারুল ইসলাম আক্তার জানান, দেশের ও জনগণের স্বার্থে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমার চার সহকর্মী হামলার শিকার হয়েছেন। এইভাবে কয়েক দিন পর পর দেশের বিভিন্ন জেলার ও এলাকার সাংবাদিকরা হামলার শিকার হচ্ছেন। এভাবে আর কতদিন চলতে থাকবে? আমাদের নিরাপত্তা কে দিবে? আমরা কি মানুষ না? না আমরা এই দেশের নাগরিক না? যে আমাদের নিরাপত্তা দেওয়া হবে না? আমি আপনাদের মাধ্যমে করো জোরে ও অনুরোধ করে মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে চাই যেন, আমাদের নিরাপত্তার ব্যবস্থান গ্রহণ করেন ও সাংবাদিকদের উপরে হামলাকারীদের দ্রুত আইনের আওয়তায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করেন তিনি। 


সংবাদকর্মী আকতারুল ইসলাম আক্তার এর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তার সাথে একাত্ততা পোষণ করেন জেলার সাংবাদিক মহল।