ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

শিবালয়ে ইউপি নির্বাচনে বিদ্যুৎ সরবরাহে রেকর্ড

#

৩১ জানুয়ারি, ২০২২,  11:10 PM

news image

৬ষ্ঠ ধাপে শিবালয় উপজেলা ৭টি ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম পদ্ধতিতে গতকাল সোমবার অনুষ্ঠিত নির্বাচনে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে রেকর্ড সৃষ্টি হয়েছে। 

মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জিএম প্রকৌশলী আব্দুর রশিদ মৃধা জানান, এ উপজেলায় ৮৪৩ কিলোমিটার দীর্ঘ বৈদ্যুতিক লাইন রয়েছে। বিভিন্ন ধরণের ৫০ হাজার ৪৮৬ জন গ্রাহকের মধ্যে আবাসিক ৪৩ হাজার ৪৪, বাণিজ্যিক ৫ হাজার ৮১৫ এবং দাতব্য ৪৮৬, সেচ ৬৯৮, শিল্প-কারখানা ৩২৪ ও অন্যান্য ১১৯ জন গ্রাহক রয়েছে। সার্বক্ষণিক বিদ্যুৎ নিশ্চিত করতে শীতকালে ১২ মেগাওয়াট বিদ্যুৎ দরকার হয়।  উল্লেখ্য, গ্রীষ্মকালে প্রয়োজন ১৯ মেগাওয়াট বিদ্যুৎ। 


এ বিষয়ে শিবালয় উথলী সাব-জোনাল অফিস উপ-সহকারী প্রকৌশলী মাসুদুর রহমান জানান, ইভিএম পদ্ধতিতে ইউপি নির্বাচনে ভোট গ্রহণ উপলক্ষে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ‘দুর্যোগে আলোর গেরিলা টিম’ শিরোনামে ১৪টি দলে ৩৪ জন কর্মী সার্বক্ষণিক দায়িত্বে ছিলেন। ফলে, গত ২৪ ঘণ্টায় এ উপজেলা মুহুর্তের জন্যও বিদ্যুৎ সরবরাহ বিঘিœত হয়নি।