ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে তানুসহ চার সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা দায়ের

#

আক্তারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁওঃ

৩১ জানুয়ারি, ২০২২,  11:08 PM

news image

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী তথ্য সংগ্রহ করতে গিয়ে চার সাংবাদিক হামলার শিকারের ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। 


৩১ জানুয়ারি সোমবার দুপুরে সাংবাদিক তানভীর হাসান (তানু) বাদি হয়ে মাসুদ রানা, রাকিব, সোহাগ, রাব্বি, গণেশ, মুন্না, স্বরুপ কুমার সেনের নামসহ ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 


গত ২৯ জানুয়ারি শনিবার দুপুরে সেনুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনী সংহিসতার প্রস্তুতির ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহের সময় আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলার শিকার হন স্থানীয় চার সাংবাদিক। এতে গুরুতর আহত অবস্থায় সাংবাদিকদের উদ্ধার করে স্থানীয়রা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সাংবাদিকরা হলেন, দৈনিক ইত্তেফাক ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি তানভির হাসান (তানু), রাইজিং বিডির জেলা প্রতিনিধি মইনউদ্দীন তালুকদার হিমেল, নিউজ বাংলা টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সোহেল রানা, এবং দৈনিক ঊষার বাণী ও ঢাকা মেইলের জেলা প্রতিনিধি জাহিদ হাসান মিলু।


মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, অভিযোগের প্রেক্ষিতে দ্রুত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। 


অন্যদিকে আসামীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী।