ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

গোয়ালন্দে বিনামূল্যে ইংরেজি পাঠদান প্রশংসায় ভাসছেন রাজু হাসান

#

৩০ জানুয়ারি, ২০২২,  3:44 PM

news image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়া আয়নাল মোল্লার পাঠা বেড়ে ওঠা এক স্বপ্নবাজ তরুন যিনি বর্তমান ঢাকার একটি ইংরেজি প্রতিষ্ঠান 'মেন্টরস'থেকে সেরা স্পোকেন ও রাইটিং সার্টিফিকেট অর্জন করেছেন। বর্তমানে তিনি দক্ষিণ বঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ফরিদপুর রাজেন্দ্র কলেজের অনার্স তৃতীয় বর্ষের মেধাবী ছাত্র।যিনি অনর্গল ইংরেজি ভাষায় কথা বলে ও ইংরেজি পাঠদান করিয়ে হাজারো মনের ভেতর জায়গা করে নিয়েছেন। শুধু তাই নয়,বর্তমান সময়ে তাহার অদম্য প্রতিভা বিকশিত করার জন্য নিজ দায়িত্ববোধ, উৎসাহ, উদ্দীপনা, অনুপ্রেরণা থেকে শতাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে ইংরেজি পাঠদান করিয়ে যাচ্ছেন তাহার নিজ বাড়িতে। তিনি তাহার শিক্ষা কার্যক্রম এর পাশাপাশি বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতা,সাইকেল ভ্রমণ, ও রাজু হাসান ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেন।তাছাড়া, তিনি আরও বলেন ইংরেজি ভাষার নাম শুনলে সবাই অর্থ নিয়ে ছুটাছুটি করে,কিন্তু আমি সবাইকে বিনামূল্যে পাঠদান করাতে চাই। 

এ প্রসঙ্গে ওই ৮ নং ওয়ার্ডের সাবেক  সদস্য মো:আঃরাজ্জাক মোল্লা বলেন, রাজু হাসানের মেধা ও মনমানসিকতাই আলাদা। সে প্রথম করোনা ভাইরাস থেকে এখন পর্যন্ত সকল ছাত্র ছাত্রীকে বিনামূল্যে  পাঠদান করিয়ে যাচ্ছেন। এছাড়াও,গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতা মোঃশরীফুল ইসলাম বলেন,রাজু হাসান এর চিন্তা, চেতনায় ও কার্যক্রম এ এলাকাবাসী মুগ্ধ। সত্যিকার অর্থেই শুভ কামনা রইল এই স্বপ্ন বাজ রাজু হাসানের জন্য।তাছাড়া রাজু হাসানের আমাদের এলাকায় প্রশংসার ছড়িয়ে পড়েছে যা আমাদের জন্য দৃষ্টান্ত। 


রাজু হাসান প্রতিবেদককে জানান,আমার জীবনের একটি ইচ্ছা আমার এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে একটি ইংলিশ মিডিয়াম স্কুল গড়ার।সেই  ইংলিশ মিডিয়াম স্কুলে এখানকার শিশুরা বিনামূল্যে পাঠদান  শিখবেন।