ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

নির্বাচনে পুলিশ আলিফের মত দায়িত্ব পালন করবে,সহকারী পুলিশ সুপার

#

২৯ জানুয়ারি, ২০২২,  10:47 PM

news image

পুলিশ নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালন করবে। প্রার্থী যে দলেরেই হউক না কেন কোন ধরণের প্রভাব প্রতিপত্তি কিংবা পেশি শক্তি ব্যাবহার করার চেষ্টা করে অথবা কেন্দ্র দখল করার চেষ্টা করে পুলিশ তার দাঁত ভাঙা জবাব দিবে। অন্যান্য উপজেলার চেয়ে তাহিরপুর উপজেলার ইউপি নির্বাচন ভিন্ন হবে। আগামী ৭ ফেব্রুয়ারি শুধু মাত্র তাহিরপুর উপজেলায়  ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্টিত হতে যাচ্ছে। পুলিশ নিয়মিত টহলে থাকবে। কেউ যদি কেন্দ্র দখল অথবা জাল ভোট দিতে চেষ্ঠা করে তার বিরুদ্ধে সাথে সাথে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এমনকি যে প্রার্থীর কর্মী সমর্থক এসব করবে সেই প্রার্থীর বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


উপরোক্ত কথাগুলো শনিবার (২৯ জানুয়ারী) উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের হলরুমে সপ্তম ধাপের তাহিরপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ বড়দল ইউনিয়নের বিট পুলিশের আয়োজনে বিট কর্মকর্তা  থানার এস আই মোঃ নাজমুল হকের  সঞ্চালনায়  মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা পুলিশের তাহিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাহিদুর রহমান বলেছেন।


এ সময় দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মো. আজহার আলী, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান  প্রার্থী হাজি মোঃ সাইফুল ইসলাম ( নৌকা),  হাজী মো.ইউনুস আলী, (মোটর সাইকেল), হাজী মো.সবুজ আলম  (চশমা), মো.আবুল কালাম আজাদ ( আনারস), মো. ইলিয়াস আহমদ (ঘোড়া), মো. সালেহ্ আহমদ (টেলিফোন) সহ ইউনিয়ন পরিষদের সকল সাধারণ ও সংরক্ষিত আসনের সদস্য প্রার্থীগন উপস্থিত ছিলেন।