ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

মহানগর আওয়ামীলীগ নেতা বায়েজিদ'র উদ্যোগে গরীব, দুঃখীদের মাঝে কম্বল বিতরণ

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

২৮ জানুয়ারি, ২০২২,  4:49 PM

news image

ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগ সদস্য, সাবেক জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও পলিটেকনিক কলেজের সাবেক এজিএস এবং মাদরাসাতুন নাজাত লিল্ গিয়াস ওয়ান নাজিম ও জামে মসজিদের প্রতিষ্ঠাতা ও মুতাওয়াল্লী শরাফ উদ্দিন বায়েজিদ এর ব্যাক্তিগত উদ্যোগে গরীব অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। ২৮ জানুয়ারী রোজ শুক্রবার বাদ জুম্মা মাসকান্দা মুমিনাবাদ মাদরাসাতুন নাজাত লিল্ গিয়াস ওয়ান নাজিম জামে মসজিদ মাঠে সাড়ে তিনশত কম্বল এলাকার গরীব অসহায়দের মাঝে বিতরণ করা হয়। এ সময় আরোও উপস্থিত ছিলেন জেলা আওয়ামলীগের শ্রম বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল হাসান বাবু, মহানগর আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক মীর শহিদ, মসিক ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি ফজলুল হক উজ্জ্বল, মহানগর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল আওয়াল মিন্টু, সাধারন সম্পাদক আজিজুল হক ইমন, আতিক হাসানব মাসুম সহ প্রমূখ। 

কম্বল বিতরণে সার্বিক সহযোগীতা করেন মহানগর আওয়ামীলীগ সদস্য জিল্লুর রহমান, জেলা মৎসজীবিলীগ যুগ্মআহবায়ক রানা ফকির সহ অন্যান্য নেতৃবৃন্দ ।