ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

মাটির নিচে ৪ কেজি গাঁজা

#

২৬ জানুয়ারি, ২০২২,  4:24 PM

news image

পুলিশের কাছে তথ্য ছিল এক বাড়িতে প্রায় ৫ কেজি গাঁজা আছে। সেই তথ্য অনুযায়ী সোমবার সকাল ৯টার দিকে তল্লাশির জন্য বাড়িটি ঘিরে ফেলে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের এক ডজন পুলিশ। পুরো বাড়ি তল্লাশি চালিয়ে কোথাও পাওয়া যাচ্ছিল না গাঁজার সন্ধান।


এই ফাঁকে সটকে পড়েন বাড়ি মালিক গাঁজা ব্যবসায়ী মিলন আলী (৩২)। আটক করা হয় স্ত্রী জোসনা খাতুনকে (২২)। পুলিশের জেরার মুখে স্বীকার করেন- শোয়ার ঘরের বারান্দায় গর্ত করে রাখা আছে। অবশেষে সেই গর্ত খুঁড়ে বের করে আনা হলো বড় বালতিতে পলিথিনে মোড়ানো চার কেজি গাঁজা। আটক করা হয় জোসনা খাতুনকে।



রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার সরকারপাড়া মহল্লা থেকে বকুল সরকারের ছেলে মিলনের বাড়িতে মিলল এমন গাঁজা। খবর পেয়ে ঘটনাস্থলে সোমবার দুপুরেই আসেন সহকারী পুলিশ সুপার গোদাগাড়ী সার্কেল আসাদুজ্জামান ও তানোর থানার ওসি রাকিবুল হাসান। তাদের সামনে ওজন করা হয় গাঁজা।


মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাসুদ রানা বলেন, এসআই নজরুল ও এএসআই সাহাজুল গোপনে জানতে পারেন মিলনের বাড়িতে গাঁজার একটি বড় চালান এসেছে। সেই অনুযায়ী তারা তথ্য সংগ্রহ করতে থাকেন। সঠিক তথ্য পেয়ে বাড়িটি তল্লাশি শুরু করেন তারা। অবশেষে মাটির নিচে থেকে তিন কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা ব্যবসায়ী মিলন পলাতক থাকলেও তার নামে মামলা হয়েছে এবং স্ত্রী জোসনা খাতুনকে আটক করা হয়েছে।