ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সুনামগঞ্জে বীরমুক্তিযোদ্ধার পোস্টার ছিড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

#

নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর, ২০২১,  5:03 PM

news image



সুনামগঞ্জ সদর উপজেলার রংগারচর ইউনিয়নে নির্বাচনী পোস্টার ছিড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা। আজ দুপুরে নৈগাং বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। শুক্রবার রাতে রংগারচর ইউনিয়নে নৈগাং বাজারের লাগানো দুই চেয়ারম্যান প্রার্থীর দুই শতাধিক পোস্টার ছিড়ে ফেলে দুবৃত্তরা।নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ও লাংগল মার্কার ফয়জুর রহমানের সব পোস্টার ছিড়ে ফেলে দুর্বৃত্তরা এর প্রতিবাদে দুই প্রার্থীর সমর্থকরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। সভায় বক্তারা পোস্টার ছিড়ার বিচার চান স্থানীয় প্রশাসনের কাছে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রংগারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল করিম, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সিদ্দিকি মামুন, ইউনিয়ন জাপা নেতা মহসিন মিয়া প্রমুখ।

আগামী ২৮ নভেম্বর ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। 

 

১৩-১১-২০২১