ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বিমুগ্ধ- জেবু নজরুল ইসলাম

#

১৮ জানুয়ারি, ২০২২,  11:52 AM

news image

তুমিই করে রেখেছো আমায় উদ্ভ্রান্ত  

নিশাচর প্রাণীর মতো,

তোমার দিকে তাকিয়ে থাকি  স্পন্দনহীন চোখে

দিন- রাত্রি অবিরত।


তোমার স্পর্শ পাই  

ভোরের নির্মল বাতাস ছোঁয়ানো সোনালি আলোতে,  

দেখি তোমায় সন্ধ্যার আলো আঁধারের 

মিলন খেলায়। 


তোমার সুবর্ণ আলোকচ্ছটার

উজ্জ্বল শুভ্র রশ্মি উপভোগ করি প্রতিনিয়ত 

যামিনীর অন্ধকারে,ধীরে ধীরে বিলীন হই 

তোমাতে সম্পূর্ণরূপে,  

মিশে যাই তোমার স্নিগ্ধ জ্যোতিরগভীরে। 


হতে চাই তোমার সৌরভে বিমুগ্ধ    

তোমাকে রাখতে দুবাহুর আলিঙ্গনে

নিশ্চুপ বসে থাকি রাত জাগা পাখির ন্যায় নিশীথে। 


আষাঢ়ের বাদলের মতো

তোমার সুন্দরে নিজকে বিলিয়ে দিতে

মনে বড় সাধ, 

তোমাকে ভাবতে ভাবতে এখন আমি ভীষণ ক্লান্ত  

পথহারা মরুর যাত্রীর মতো আজ 

বড়ই তৃষ্ণা বুকে।