ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

রাজশাহীতে নারীসহ ৪ মাদক কারবারিকে আটক

#

১৭ জানুয়ারি, ২০২২,  6:59 PM

news image

রাজশাহীর তানোরে হিরোইন-ইয়াবা ট্যাবলেট নিয়ে এক নারীসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৫। সোমাবার (১৭ জানুয়ারি) দুপুরে আটককৃত ৪ জনকে তানোর থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।


আটককৃতরা হলেন- উপজেলার তানোর মধ্যপাড়া গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে আকরাম হোসেন (৫০), উপজেলার তানোর মধ্যপাড়ার জহুর উদ্দিনের মেয়ে নিলুফা ইয়াসমিন (২১), তানোর পৌর এলাকার তাতিয়ালপাড়া মহল্লার অমল চন্দ্র দাসের ছেলে বাপ্পী কুমার দাস (২৭) ও তানোর গোল্লাপাড়া বাজার এলাকার মৃত আবেদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২৭)।


আটকতৃদের কাছ থেকে ৩ গ্রাম হেরোইন, ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ৩টি বাটন মোবাইল সেট এবং ৪টি সীম ও একটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়।


তানোর থানার ওসি রাকিবুল হাসান বলেন, র‌্যাব-৫ অভিযান চালিয়ে হিরোইন-ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এক নারী মাদক কারবারিসহ ৪ জনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।