ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

নাইট গার্ডদের পোষাক দিলেন ময়মনসিংহ কোতোয়ালী ওসি কামাল আকন্দ

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

১৫ জানুয়ারি, ২০২২,  6:30 PM

news image

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ সেবার পাশাপাশি বিভিন্ন হাটবাজারের নাইট গার্ডদের নিয়মিত দায়িত্ব পালনে উৎসাহী করতে রাতের আধাঁরে বিভিন্ন হাটবাজারে টহল দিয়ে তাদের সাথে মতবিনিময় করে সমস্যার কথা শুনে তাদেরকে জুতাসহ পোশাক দিলেন কোতোয়ালী মডেল থানার ওসি ওসি শাহ কামাল আকন্দ।

ময়মনসিংহ কোতোয়ালী থানার পরিশ্রমী সৎ নিষ্ঠাবান চৌকস ওসি শাহ কামাল আকন্দ গত ১৪  জানুয়ারী রোজ শুক্রবার রাত প্রায় ২ টায় ময়মনসিংহ সদর ভাবখালী পুরাতন বাজারের নৈষ্যপ্রহরীদের মাঝে পোশাক, জুতা, বাশি, উপহার দেন এবং সঠিকভাবে দায়িত্বপালনের লক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি এ সময় এলাকার বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। 

মানুষের নিরাপত্ত্বা নিশ্চিত করণে শীতের ঠান্ডা-আবহাওয়ায় গভীর রাতে নিজের আরামকে বাদ দিয়ে নাইট গার্ডদের খোঁজ নেওয়ায় ও পোশাক দেওয়ায় ভাবখালী বাসী ওসি শাহ কামাল আকন্দকে শুভেচ্ছা ও প্রানঢালা অভিনন্দন জানান।