ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ভুল করে ভারতের সীমান্ত অতিক্রম, ফিরিয়ে দিয়ে মানবিকতা দেখাল বি এস এফ

#

১৩ জানুয়ারি, ২০২২,  7:16 PM

news image

আজ সকালে ভারতের সীমান্ত অতিক্রম করে বেভূলে বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা এলাকার খাদিরযা গ্রামের বাসিন্দা জনাব সাজান মিঞা চাষ করতে ঢুকে পড়েন। কিন্তু তার জমির কাছাকাছি ছিল ভারতের সীমান্ত এলাকার একটি জমি। তিনি সেখানে ছাগল ও গরুর জন্য ঘাস কাটতে ছিলেন এবং মাঠের ধান ও ফসল দেখতে ছিলেন। হঠাৎ করে তিনি বে ভুল করে ভারতের সীমান্ত অতিক্রম করে চলে আসেন। তখন ভারতের সীমান্ত রক্ষীবাহিনীর সদস্যরা ঘোড়া ছুটিয়ে পৌঁছে যায়। এবং বাংলাদেশের নাগরিক জনাব সাজান মিঞা কে গ্রেফতার করে। দীর্ঘ প্রায় আট ঘণ্টা পর তাকে ছেড়ে দেন ভারতের সীমান্ত রক্ষীবাহিনীর সদস্যরা। তার আগে ভারতের সীমান্ত রক্ষীবাহিনীর সদস্যরা বাংলাদেশের সীমান্ত রক্ষীবাহিনীর সদস্যদের সাথে বৈঠকে মিলিত হয়। এবং বাংলাদেশের বি জে বি র সদস্যরা এবং ভারতের সীমান্ত রক্ষীবাহিনীর সদস্যরা উভয় বুঝতে পারেন যে এই ব্যাক্তি ইচ্ছাকৃতভাবে ভারতের সীমান্ত অতিক্রম করেননি। তাই ভারতের সীমান্ত রক্ষীবাহিনীর সদস্যদের পক্ষ থেকে তাকে ছেড়ে দেন।