ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সুনামগঞ্জ সদর মডেল থানায় নবাগত ওসির যোগদান

#

১৩ জানুয়ারি, ২০২২,  4:05 PM

news image

সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো.ইখতিয়ার উদ্দিন চৌধুরী। আজ বৃহস্পতিবার সকালে তিনি সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। নতুন ওসি মো.ইখতিয়ার উদ্দিন চৌধুরী কে বরণের আয়োজন করে থানা স্টাফ। এতে পরিদর্শক (তদন্ত) মো. এজাজুল ইসলাম এজাজ, সেকেন্ড অফিসার প্রদিপ কুমার চক্রবর্তী থানার এসআই, মোঃ জাহাঙ্গীর আলম, কবির হোসেন, শরিফুল ইসলাম, আঃরাজ্জাক প্রামাণিক, সাইফুর রহমান, হাবিব ও এএসআইসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 


গত ৮ জুলাই ২০১৯ সালে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার হিসেবে যোগদান করেছিলেন মোঃ সহিদুর রহমান। তিনি গত ১৩ ডিসেম্বর ২০২১ এই থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করার পর কুমিল্লা সার্কেলে বদলি হন। এদিকে নবাগত ওসি মো.মো.ইখতিয়ার উদ্দিন চৌধুরী সর্বশেষ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ওসি ছিলেন।

নবাগত ওসি মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী  বলেন, সুনামগঞ্জ সদর মডেল থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকার পাশাপাশি সুনামগঞ্জ সদর থানাকে মাদকমুক্ত রাখতে কাজ করে যাব।