ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

টঙ্গীতে মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ,ইভটিজিং ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা উদ্বোধন

#

আব্দুল খালেক সুমন, গাজীপুরঃ

১৩ জানুয়ারি, ২০২২,  3:48 PM

news image

অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে মাদক, সন্ত্রাস, কিশোরগ্যাং, নারীর প্রতি ভায়লেন্স ও নাগরিক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ স্থান সমূহে নিজস্ব অর্থায়নে সি,সি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে আর বি এন্টারপ্রাইজের কর্ণধার ও টঙ্গী পশ্চিম থানা যুবলীগ সভাপতি পদপ্রার্থী বিদ্যুৎ সিকদার।


গতকাল বৃহস্পতিবার দুপুরে টঙ্গী দত্তপড়া রসুলবাগ এলাকায় টঙ্গী থানা আওয়ামী যুবলীগ ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. মহর আলী মৃধার সভাপতিত্ব  গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির (বাপ্পী) সঞ্চালনা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) হাসিবুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সিসিটিভি মনিটরিং কার্যক্রমের উদ্বোধন করেন।


এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার পীযুষ কুমার দে, টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাবেদ মাসুদ, টঙ্গী পূর্ব থানা ইন্সপেক্টর (অপারেশন) রবিউল আজম, ৫১নং ওয়ার্ড কাউন্সিলর মো: আমজাদ হোসেন প্রমুখ।