ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ছাতক প্রেসক্লাবের উদ্যোগে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

#

সেলিম মাহবুব, ছাতক প্রতিনিধিঃ

১৩ জানুয়ারি, ২০২২,  3:04 PM

news image

ছাতক প্রেসক্লাবের উদ্যোগে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে প্রেসক্লাব কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এসব শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল আলিমের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান বলেন, শীতবস্ত্র বিতরণ সহ সামাজিক কর্মকান্ডে মানুষের পাশে থাকায় ছাতক প্রেসক্লাব প্রসংশার দাবী রাখে। সাংবাদিকদের প্রসংশা করে তিনি বলেন, এখানের সাংবাদিকরা ইতিবাচক সংবাদ প্রকাশ করে সমাজ ও রাষ্ট্রের উপকার করে যাচ্ছেন। বিষয়টি তাকে মুগদ্ধ করেছে। প্রেসক্লাবের সকল ইতিবাচক কাজে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের সিনয়ির সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল হোসেন, ছাতক সরকারী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব আব্দুস সামাদ প্রমুখ। এসময় বীর মুক্তিযোদ্ধা শুকুর আলী, আওয়ামীলীগ নেতা আব্দুল আওয়াল, সাব্বির আহমদ, যুবলীগ নেতা জাকির হোসেন, ছাতক প্রেসক্লাবের সহ সভাপতি বদর উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, অর্থ সম্পাদক বিজয় রায়, সাংবাদিক সেলিম মাহবুব, আমির আলী,  মাহবুব আলম, সদরুল আমিন, তমাল পোদ্দার,  শংকর দত্ত প্রমূখ উপস্থিত ছিলেন।##