ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

হাতিয়ায় আগ্নেয়াস্ত্র সহ এক ব্যাক্তি আটক

#

মোঃ মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধিঃ

১২ জানুয়ারি, ২০২২,  5:39 PM

news image

নোয়াখালীর দ্বীপ উপজেলায় হাতিয়াতে আগ্নেয়াস্ত্র সহ কাউছার হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে কোষ্টগার্ড। মঙ্গলবার রাতে নোয়াখালী হাতিয়া উপজেলার জাহাজমারা সুইজ ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক কাউছার উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেঘপ্যাশন গ্রামের আবু তাহেরের ছেলে। কোষ্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান চালায় কোষ্টগার্ডের একটি টিম। এসময় দুটি বগিদা ও একটি এক নালা বন্দুক বিক্রি করার সময় কাউছারকে ঘটনাস্থলে আটক করা হয়। কোষ্টগার্ডের দাবি কাউছার একজন চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী। কোষ্টগার্ডের স্টেশন কমান্ডার (ভারপ্রাপ্ত) এম হারুন কাজী জানান, কাউছারকে অস্ত্র বিক্রির সময় হাতে নাতে আটক করা হয়েছে। তার কাছে একটি একনালা বন্দুক ও দুটি বগিদা পাওয়া গেছে। বুধবার সকালে উদ্ধার হওয়া এসব অস্ত্রসহ কাউছারকে হাতিয়া থানায় পাঠানো হয়েছে। হাতিয়া থানা পরিদর্শক ( তদন্ত) কাঞ্চন কান্তি দাস বলেন. কাউছারের বিরুদ্ধে অস্ত্র আইনে কোষ্টগার্ড বাদী হয়ে একটি মামলার প্রক্রিয়া চলছে।