ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বিশ্বনাথে দরিদ্র মানুষের মধ্যে প্রবাসী পরিবারের শীত বস্ত্র ও খাদ্য বিতরণ

#

মোঃ আবুল কাসেম, বিশ্বনাথ সিলেটঃ

১১ জানুয়ারি, ২০২২,  5:07 PM

news image

 মরহুম আবুল হোসেন ঠাকন মিয়ার মৃত্যু বার্ষিকী উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের সদস্যদের মধ্যে শীত বস্ত্র ও খাদ্য বিতরণ করেছে যুক্তরাজ্য প্রবাসী এক পরিবার। 

মঙ্গলবার বিশ্বনাথের দেওকলস ইউনিয়নের কালিজুরী গ্রামে প্রবাসী ময়নুল ইসলামের বাড়িতে খাদ্য ও শীত বস্ত্র বিতরণ করা হয়।


এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালিজুরী গ্রামের প্রবীণ মুরব্বী ইব্রাহিম খানের সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী ময়নুল ইসলাম, প্রবীন মুরব্বী সৈয়দুর রহমান বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য আবুল কাশেম।


অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী রফিকুল ইসলাম, মিনহাজুর রহমান, সংগঠক সুমন আহমদ, আশিক আলী, রেজাউল করিম, রাসেল আহমদ, খয়ের মিয়া, সুহেল আহমদ, সাজু আহমদ প্রমুখ। 

আলোচনা সভা শেষে এলাকার প্রায় ৪ শতাধিক দু:স্থ ও অসহায় পরিবারের সদস্যদের মধ্যে শীত বস্ত্র (কম্বল) ও শিরনী বিতরণ করা হয়।