ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

নির্বাচন উত্তর সহিংসতাঃ সুনামগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাংচুর, লুটপাট

#

১২ নভেম্বর, ২০২১,  5:28 PM

news image


সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইউপি নির্বাচনে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে বিরোধের জেরে এক বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা ৩ টার দিকে উপজেলার বাদে গোরেশপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। হামলাকারীরা দোহালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত বৃহস্পতিবারের নির্বাচনে বিজয়ী প্রার্থী আলী হোসেনের সমর্থক। 


স্থানীয় সূত্র জানায়, শুক্রবার জুমার নামাজের পর গোরেশপুর গ্রামের পশ্চিমপাড়া মসজিদে মেম্বারপ্রার্থী আলী হোসেন ও আল-আমিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর আলী হোসেন পক্ষের অর্ধশতাধিক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ফখর ও ছবিরের নেতৃত্বে নদীর পূর্বপাড়ে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের বাড়িতে এসে আকস্মিক হামলা চালায়। এ সময় তারা লাঠিসোটা দিয়ে বাড়ির টিনের চাল ভাংচুর ও ঘরের আসবাবপত্র  করে ভাংচুর করে। হামলাকারীরা  আলমিরা ভেঙ্গ্র স্বর্ণালংকার, নগদ টাকাসহ ঘরের মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের ভাই নূর উদ্দিন ব্যবহৃত একটি মোটরসাইকেল ভাংচুর করে হামলাকারীরা। 

বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার খবর পেয়ে দোয়ারাবাজার থানার দোহালিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক আসলাম হোসাইন ও নবনির্বাচিত চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম  ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 


উপ-পরিদর্শক আসলাম হোসাইন বলেন, আমি হামলার শিকার বীর মুক্তিযোদ্ধার বাড়ি পরিদর্শন করেছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।