ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তানোরে ট্রাক চাপায় ছাত্র নিহত, চালক ও হেলপার আটক!

#

১০ জানুয়ারি, ২০২২,  10:23 PM

news image

রাজশাহীর তানোরে সানশাইন কিন্ডারগার্ডেনের ছাত্র শাহরুক জাহান মুয়াজ (১২) ট্রাক চাপায় নিহত হয়েছে। আজ (১০ জানুয়ারী) সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে তানোর-তালন্দ সড়কের থানা মোড় নামক স্থানে সাইকেল নিয়ে চলন্ত ট্রাকের নিচে পড়ে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়। পরে স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান সকালের সময়কে জানান, নিহত ওই ছাত্র তানোর সদরে অবস্থিত সানশাইন কিন্ডারগার্ডেনের ৫ম শ্রেণির ছাত্র। তার বাবা বে-সরকারি সংস্থা ইএসডিও’র ম্যানেজার। নাম শাজাহান আলী। তার দেশের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার আজমতপুর গ্রামে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, তানোর থানা মোড়ের পশ্চিমে কলেজ পাড়ায় তারা ভাড়া বাসায় থাকেন। নিহত ওই ছাত্র তানোর-তালন্দ সড়কে সাইকেল চালিয়ে থানা মোড়ের জিরো পয়েন্টে আসছিলো। এসময় পেছন থেকে ১০ চাকার চলন্ত ট্রাক তাকে ধাক্কা দেয়। ফলে পেছনের চাকার তলে ছিটকে পড়ে মুয়াজ। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সোমবার সন্ধ্যায় এরির্পোট লেখা পর্যন্ত ট্রাক ও চালকসহ হেলপারকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়। কিন্তু আটককৃতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।