ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

যশোরের শার্শায় নির্বাচনী সহিংসতায় একজন নিহত

#

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০২১,  3:22 PM

news image

নির্বাচনী সহিংসহতায় বেনাপোলের সীমান্তবর্তী উপজেলা যশোরের শার্শার গোগা ইউনিয়নের আহত  আলী ফকির (৫২) আজ ভোরে  নিজ বাড়ীতে মারা গেছে। নিহত আলী ফকির পাঁচ ভুলাট গ্রামের  মৃতু ইউছুপ আলীর ছেলে।


শার্শা থানা পুলিশ লাশ উদ্ধার করে  ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে  পাঠিছে।  নিহত পরিবারের সদস্যরা জানান গত ২৩ অক্টোবর গোগা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী তবিবর রহমানের  মনোনয়ন  নিতে  তার সমর্থকরা  যশোর যান। যশোর থেকে বাড়ী ফেরার পথে গোগা বাজারে  রশিদ চেয়ার ম্যানের সন্ত্রাসী বাহিনী কর্তৃক তবিবর রহমান  সমর্থিত ১২জন আহত হয়। আহত ১২ জনের মধ্যে আজ মারা গেছে আলী ফকির। আহত আলী ফকির শার্শা থানায় রশিদ চেয়ারম্যানের   সন্ত্রাসী বাহিনীর সদস্যদের নাম উল্লেখ করে শার্শা থানায় একটি মামলাও করেছিলো।


শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান জানান নির্বাচনী সহিংসহায় আহত  আলী ফকির মারা গেছে । লাশ ময়না তদন্তের জন্য  মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।#