ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

মুক্তিযোদ্ধার সন্তানের মনোনয়ন বাতিলের ষড়যন্ত্রের লিপ্ত একটি চাদাবাজ চক্র, এলাকাবাসীর ক্ষোভ

#

মোঃ আমির হোসেন, তাহিরপুর প্রতিনিধিঃ

০৯ জানুয়ারি, ২০২২,  12:45 AM

news image

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নে

আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধার সন্তান আবুল খায়ের এর মনোনয়ন বাতিলের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে একটি চাঁদাবাজ চক্র।


আবুল খায়ের পারিবারিক ভাবে জন্মলগ্ন থেকে  আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। এলাকায় ব্যাপক জনপ্রিয় আবুল খায়ের এর নৌকার মনোনয়ন প্রাপ্তিতে এলাকার সাধারন জনগনসহ মুক্তিযোদ্ধাদের মনে আনন্দের জোয়ার বইছে। 


কিন্তু হঠাৎ করে তার মনোনয়ন বাতিলের ষড়যন্ত্রে মেতেছে হাইব্রিড লালনকারী এবং চাদাবাজদের মদদদাতা একটি চক্র। এই খবরে এলাকার মুক্তিযোদ্ধাসহ সাধারণ ভোটারদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে৷ 


এলাকাবাসী মনে করেন আবুল খায়েরকে নৌকা প্রতীকে বহাল রাখলে ১নং শ্রীপুর (উত্তর) ইউনিয়নে নৌকা বিপুল ভোটে জয়লাভ করবে। 


এ ব্যাপারে ১নং শ্রীপুর (উত্তর) ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল খায়ের জানান, আমি জন্মগতভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং আমার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা। আমি ছাত্রলীগের রাজনীতি দিয়ে রাজনীতিতে আমার পদচারনা শুরু করি। এরপর দীর্ঘদিন আমি আমার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করেছি। বর্তমানে আমি জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি। ছাত্রজীবন থেকেই রাজনীতির মাঠে সক্রিয় থাকার কারনে জনগণের সাথে আমার একটা সুসম্পর্ক গড়ে উঠেছে। আমার নৌকার মনোনয়ন বহাল থাকলে আমি এই ইউনিয়নে বিপুল ভোটে জয়যুক্ত হবো ইনশাআল্লাহ।