ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

"শিশুরাই দেশের সম্পদ, ছোট থেকে সুশিক্ষা দেয়া সকলের কর্তব্য"- র‍্যাব-৮ অধিনায়ক জামিল হাসান

#

তালহা জাহিদ, বরিশালঃ

০৯ জানুয়ারি, ২০২২,  12:41 AM

news image

বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন কেশবকাঠী হাবিবপুর শিক্ষা কমপ্লেক্সে অতন্ত্য মান সম্মত শিক্ষা ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পরিচালিত 'নবজাগরণ আদর্শ বিদ্যালয়' প্রাঙ্গণে আজ ৮ জানুয়ারি শনিবার সকালে কচিকাঁচা শিশু সকল শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস প্রদান  ও স্থানীয়দের মাঝে উপহার স্বরূপ কম্বল বিতরণ করেন বরিশাল র‍্যাব-৮ এর অধিনায়ক, হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, হাবিবপুরের গৌরব মোঃ জামিল হাসান। 


এসময়ে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের শিক্ষা খাতে যে প্রশংসনীয় উন্নয়ন হয়েছে তারই ধারাবাহিকতা বজায় রেখে আমাদের এগিয়ে যেতে হবে। "আজকের এই কচিকাঁচা শিশুরাই আগামী দিনে এই দেশের হাল ধরবে, ভবিষ্যৎ চিন্তা করলে এই শিশুরা দেশের সম্পদ, তাই ছোট বেলা থেকেই সৎ ও সঠিক শিক্ষা দেওয়া আমাদের প্রত্যেকের  কর্তব্য ও দ্বায়িত্ব। ঐতিহ্যবাহী অত্র কমপ্লেক্সের সার্বিক উন্নতি কামনা করে সকলকে শুভেচ্ছা জানান। 


স্কুলের নতুন পোশাক পেয়ে শিক্ষার্থীদের হাসি যেন ঠোঁটে ধরে না, যেন মনে হয় আনন্দে আত্মহারা। এতে মনে হলো স্কুল ও লেখা পড়ার প্রতি আগ্রহ আরো কয়েকগুন বাড়লো।


এসময়ে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার মোঃ ফারুক মোজাম্মেল হক, বাগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি মোঃ সেলিম মৃধা, বিশিষ্ট সমাজ সেবক মোঃ মাহাবুব রশিদ মেহেদী মৃধা, বিশিষ্টজন, স্থানীয়জন, শিক্ষক মন্ডলী, সাংবাদিক, অভিভাবকবৃন্দ এবং বিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দ প্রমূখ।