ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

আসন দ্বিগুন করতে রাজশাহীর ২৮ কলেজের আবেদন

#

০৯ জানুয়ারি, ২০২২,  12:34 AM

news image

কলেজের মানবিক বিভাগে মোট আসন ১৫০টি। এমন একটি কলেজ এবার রাজশাহী শিক্ষা বোর্ডে তাদের আসন দ্বিগুণ করার আবেদন করেছেন।একইভাবে নামীদামি ২৮টি কলেজ আসন বাড়ানোর আবেদন করেছেন। এদের মধ্যে দু-একটি বাদ দিয়ে সবাই মানবিক বিভাগের আসন বাড়ানোর আবেদন করেছেন।


রাজশাহী শিক্ষা বোর্ডে আবেদনকারী কলেজগুলোর তথ্য থেকে জানা গেছে, মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান শাখার পড়াশোনার খরচ বেশি। গ্রামাঞ্চলের দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীরা তাই বিজ্ঞান বাদ দিয়ে মানবিক বিভাগ নিয়ে পড়াশোনায় আগ্রহী। অপরদিকে উচ্চবিত্ত পরিবার থেকে যেসব শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছে, তারা শহরের প্রথম সারির কলেজগুলোতে ভর্তি হচ্ছে। এ জন্য মফস্বলের কলেজের বিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থী মিলছে না।


নাটোরের এম কে কলেজের মানবিক বিভাগের আসন সংখ্যা ২৭৫। এই কলেজ থেকে আরও ১২৫টি আসন বাড়ানোর আবেদন করা হয়েছে।

কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক বলেন, তাঁর কলেজে বিজ্ঞান বিভাগের আসন খালিই থাকে। আর মানবিক বিভাগে ভর্তির জন্য খুব চাপ থাকে। এলাকার মানুষের চাহিদার কারণেই তিনি মানবিক বিভাগের আসন বাড়ানোর জন্য আবেদন করেছেন। তা ছাড়া কলেজের আসন সংখ্যা ঠিকই আছে।


রাজশাহী শিক্ষা বোর্ডে আবেদন করতে আসা ,বগুড়ার সরকারি শাহ্‌ এয়তেবাড়িয়া কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ ও বগুড়ার সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ মো. সাইদুজ্জামান ,একই সমস্যার কথা জানান।

 তারা বলেন,ভাঙন এলাকার দরিদ্র মানুষ এই ব্যয়ভার বহন করতে পারে না। এ জন্য বিজ্ঞান বিভাগে পড়াশোনায় এলাকার শিক্ষার্থীদের আগ্রহ নেই।ব্যবসায় শিক্ষা বিভাগের অবস্থা আরও করুণ। কেন শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগে পড়তে চাচ্ছে না, বুঝতে পারছেন না তিনি। মানবিক বিভাগে অনেক শিক্ষার্থী তাঁর কলেজে ভর্তি হতে এসে ফিরে যায়। আসন বাড়ানো হলে আরও শিক্ষার্থী এই কলেজে ভর্তির সুযোগ পাবে, এ জন্য আবেদন করা হয়েছে।

 

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বলেন, আবেদন করলেই তাঁরা আসন বাড়াতে পারবেন না। মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেলে ও যৌক্তিক কারণ থাকলেই শুধু আসন বাড়ানো হবে।