ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

দুই শারিরীক প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিলেন ইউএনও সোহেল সুলতান জুলকান নাইম কবির স্টিভ

#

আক্তারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁওঃ

০৮ জানুয়ারি, ২০২২,  10:15 PM

news image

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৬ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় দুই শারিরীক প্রতিবন্ধী জোছনা ও হুসনেয়ারা (৩০)কে হুইলচেয়ার দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকান নাইম কবির স্টিভ।


উপকারভোগী হুসনেয়ারা আক্তার (৩০) রাণীশংকৈল উপজেলার ২নং নেকমরদ ইউনিয়নের ঘনশ্যামপুর ময়মনসিংহ পাড়া গ্রামের আব্দুল আওয়ালের মেয়ে এবং জোছনা খাতুন হোসেনগাঁও ইউনিয়নের রাউত নগর গুচ্ছগ্রামের মুক্তার আলীর মেয়ে। 


হুইলচেয়ার দেওয়া সময় উপস্থিত ছিলেন ইউএনও'র প্রতিনিধি হিসাবে সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা,রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ,  সাংবাদিক মোঃ আকতারুল ইসলাম আক্তার ও মাহাবুব আলমসহ স্থানীয় ব্যক্তিবর্গ। 


জানা গেছে, জন্মথেকে এই দুই শারিরীক প্রতিবন্ধী  চলাফেরায় অক্ষম হুসনেয়ারা (৩০) ও জোছনা দীর্ঘদিন ধরে অসুস্থ। পরিবারের পক্ষ থেকে চেয়ার কেনার সামর্থ্য তাদের ছিল না।


৬ জানুয়ারি দুপুর ১২টায় ইউএনও সোহেল সুলতান জুলকান নাঈম কবির স্টিভ ওই এলাকার জনৈক ব্যক্তির মারফত তাদের হুইলচেয়ার কেনার অসামর্থ্যের কথা জানতে পারেন। 


এরপর তিনি বিকেলে হুইলচেয়ার কিনে নিয়ে আসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এসিল্যান্ডকে দিয়ে চেয়ার দুটি তাদের বাড়িতে পৌঁছে দেন।


হুইলচেয়ার পেয়ে শারীরিক প্রতিবন্ধী হুসনেয়ারা ও জোছনা এবং তাদের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারাও ইউএনও'র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশসহ তার জন্য দোয়া করেন।


এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি ইন্দ্রজিৎ সাহা বলেন, আমি ইউএনও স্যারের পক্ষ থেকে চেয়ার দুটি দিতে আসি। এরকম একটি মহৎ কাজে এসে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি।