ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

মাইজবাড়ি ফুটবল প্রিমিয়ার লীগের উদ্ধোধন

#

০৮ জানুয়ারি, ২০২২,  8:46 PM

news image

সুনামগঞ্জ জেলার কুরবাননগর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও এলাকাবাসীর আয়োজনে মাইজবাড়ি ফুটবল প্রিমিয়ার লীগ ২০২২ ৫ম আসর আয়োজন করা হয়েছে।  ৮ জানুয়ারী শনিবার বিকাল ৩ টায় মাইজবাড়ি গ্রামের মাঠে লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।  কুরবাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বরকতের সভাপতিত্বে অতিথি ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, কুরবাননগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তৈয়ব আলী, ইউপি সদস্য ফরিদ আহমেদ, মুক্তার আলী, সাংবাদিক দেওয়ান তাসাদদুক রাজা ইমন , সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক জাহাঙ্গীর আলম।  আলোচনা সভা শেষে অতিথি গণ খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।  খেলায় মোট ৬ টি টীম অংশগ্রহণ করে। টীম গুলো হচ্ছে    এফসি ক্লাব ওয়েব, এফসি বাজীঘর , ইয়াং ষ্টার, আজহা , তামীম এন্ড তাসীন ও বাহু বলী ২ । খেলা গোল শুন্য ভাবে সমাপ্ত হয়।  

অতিথি গণ তাদের বক্তব্যে বলেন খেলাধূলার মাধ্যমেই দেশে জঙ্গীবাদ, মাদক , সন্ত্রাস, ইভটিজিংসহ নানা অপরাধ কর্মকান্ড নির্মূল করা সম্ভব।  খেলাধূলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ও ঘটে।  এলাকাবাসীর দাবী গ্রামের খেলার মাঠ সংস্কার করে খেলাধূলার সুন্দর পরিবেশ সৃষ্টির।  এ  বিষয়ে অতিথিগণ আশ্বাস প্রদান করেন।