ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ছাতকে কর্মরত সাংবাদিকদের সাথে ইসলামী ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময়

#

সেলিম মাহবুব, ছাতক প্রতিনিধিঃ

০৬ জানুয়ারি, ২০২২,  2:45 PM

news image

ছাতকে কর্মরত সাংবাদিকদের সাথে ইসলামী ব্যাংক ছাতক শাখার কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ব্যাংকের তয় তলার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক ছাতক শাখার ম্যানেজার(অপারেশন) আব্দুর রহিমের সভাপতিত্বে ও ব্যাংক কর্মকর্তা মাসুদ রানার পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক ছাতক শাখার ম্যানেজার সোলায়মান আহমদ। সভায় বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক, দৈনিক ইত্তেফাক পত্রিকার ছাতক প্রতিনিধি আব্দুল আলিম, ছাতক প্রেসক্লাবের সাগঠনিক সম্পাদক, দৈনিক মানবজমিন পত্রিকার ছাতক প্রতিনিধি নূর মিয়া রাজ, সাংবাদিক সাকির আমিন, ব্যাংক কর্মকর্তা আজিজুর রহমান প্রমূখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, ব্যাংকের ম্যানেজার(অপারেশন) আব্দুর রহিম। প্রধান অতিথির বক্তব্যে ব্যাংক ম্যানেজার সোলায়মান আহমদ বলেন, ইসলামী ব্রাংক রাষ্ট্র, সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ইসলামী শরীয়ত মোতাবেক হালাল ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্য নিয়ে ইসলামী ব্যাংকের জন্ম হয়েছে। সামাজিক দায়বদ্ধতা থেকে এ ব্যাংক অসহায় মানুষকে সাধ্যমত সহায়তা করে আসছে। দেশের খাদ্য, শিল্প, কৃষি, মৎস্য খাতের উন্নয়নে এবং কর্মসংস্থানেও এ ব্যাংকের গুরুত্বপূর্ন অবদান রয়েছে। সভায় স্বাগত বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক ছাতক শাখার ম্যানেজার(অপারেশন) আব্দুর রহিম। এসময় ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক, দৈনিক আমাদের সময় পত্রিকার ছাতক প্রতিনিধি বিজয় রায়, দৈনিক কালেরকণ্ঠ পত্রিকার ছাতক প্রতিনিধি মাহবুব আলম, দৈনিক আজকের পত্রিকার ছাতক প্রতিনিধি সদরুল আমিন, দৈনিক জাগ্রত সিলেট ও সিলেট লাইন পত্রিকার ছাতক প্রতিনিধি সেলিম মাহবুব, দৈনিক যুগভেরীর ছাতক প্রতিনিধি শংকর দত্ত, দৈনিক যায়যায় দিন পত্রিকার ছাতক প্রতিনিধি, ফটোগ্রাফার আমীর আলী সহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, ব্যাংক কর্মকর্তা আবুল মনসুর।