ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তানোরে শীতবস্ত্র বিতরণ করলেন সাংসদ আদিবা আনজুম মিতা

#

০৪ জানুয়ারি, ২০২২,  10:07 PM

news image

রাজশাহীর তানোর উপজেলায় অসহায় দরিদ্র ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে প্রাপ্ত কম্বল বিতরণ করেছেন মাননীয় সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং বাংলাদেশ যুব মহিলা লীগের সংগ্রামী সভাপতি এ্যাডভোকেট আদিবা আনজুম মিতা এমপি।

তিনি তানোর উপজেলার চাঁন্দুড়িয়া, তালন্দ, পাঁচন্দর, কামারগাঁ ইউনিয়ন ছাড়াও তানোর পৌরসভার আমশো মেডিক্যাল মোড় এবং মুন্ডুমালা পৌরসভার বিভিন্ন স্থানে ১৫০টি কম্বল বিতরণ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার ময়না, তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, তানোর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, রাজশাহী মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা রেজা, মুন্ডুমালা পৌর আ’লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা ও চাঁন্দুড়িয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি চেয়ারম্যান মুজিবর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

তানোর সফর কালে, এ্যাডভোকেট আদিবা আনজুম মিতা (এম.পি) বলেন, আমি সব সময় জনগনেরপাশে আছি এবং থাকব। আপনারা যে কোনো সমস্যায় আমাকে পাশে পাবেন।