ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ময়মনসিংহ নেত্রকোণা সমিতির নির্বাচনে সভাপতি আবদুল হক, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম এবং সহ সভাপতি হাফিজ

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

০৪ জানুয়ারি, ২০২২,  9:04 PM

news image

ময়মনসিংহ নেত্রকোণা সমিতি'র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন গত ৩ জানুয়ারী সোমবার বিকেলে নগরীর থানাঘাটস্থ উৎসব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। 

তিন বছর মেয়াদী ৩৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে আলহাজ্ব  প্রফেসর অধ্যক্ষ মোঃ আবদুল হক সভাপতি ও অধ্যাপক জহিরুল ইসলাম খান জামাল সাধারণ সম্পাদক এবং সহ সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ আব্দুল হাফিজ নির্বাচিত হয়েছেন। 

অন্য নির্বাচিতরা হলেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ, জ্যোতির্ময় সাহা, আলহাজ্ব মোঃ মোশফেকুর রহমান চৌধুরী বাবু ও অধ্যাপক জান্নাতুল ফেরদৌস শিলা।

যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ আনিছ উর রহমান খান, ফুরকান আহম্মদ ও মোঃ উছমান গনি। কোষাধ্যক্ষ হলেন মোঃ হামিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক-মোঃ মজিবুর রহমান বাচ্চু, মোঃ ওবায়দুল আল মাসুম খোকন ও মীর মোশারফ হোসেন খসরু।  

মহিলা বিষয়ক সম্পাদক-মাহমুদা তহুরা তরু, সমাজ কল্যাণ সম্পাদক-গৌতম এষ, ক্রীড়া,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক-অধ্যাপক মোঃ আসাদুজ্জামান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক-ডা. এ.কে.এম সিদ্দিকুর রহমান, দপ্তর সম্পাদক-মোঃ ইয়াছিনুল হক।

নির্বাহী সদস্যগণ হলেন-অধ্যাপক শাহীনা আক্তার, রাশেদ কুদ্দুছ খান সুজন, এস এম রফিক ফেরদৌস, গোলাম কিবরিয়া, এস এম সাজ্জাদ হোসেন, মোঃ নজর উদ্দিন তালুকদার, অধ্যাপক মোঃ আবু তাহের মিয়া, সাংবাদিক আব্দুল হালিম, সাংবাদিক আজিজুর রহমান খোকন, অধ্যাপক মোঃ গোলাম জাকারিয়া, খন্দকার মোঃ সাজ্জাদুর রহমান, মোঃ আবুল কালাম আজাদ, অধ্যাপক হাবিবুল ইসলাম হাবুল।