ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সৃষ্টিকর্তাকেই অপমান করা-নারীদের কষ্ট দেওয়া মানে পোপ ফ্রান্সিস

#

০৪ জানুয়ারি, ২০২২,  8:51 PM

news image

নতুন বছর উপলক্ষে বিশেষ বার্তায় নারীদের প্রতি সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস বলেছেন, কোনো নারীকে কষ্ট দেওয়া মানে সৃষ্টিকর্তাকেই অপমান করা।পিটার্স বেসিলিকায় একটি বড় অনুষ্ঠানে অংশ নেন ৮৫ বছর বয়সী পোপ ফ্রান্সিস। এদিন রোমান ক্যাথলিক চার্চে একই সঙ্গে দুটি বিশেষ উৎসব সামনে রেখে বিশাল আয়োজন করা হয়।

মাতৃত্ব এবং নারীদের ওপর সম্মান জানিয়ে নতুন বছরের সূচনা বক্তব্য রাখেন পোপ ফ্রান্সিস। তিনি বলেন, নারীরাই জীবনকে এক সুতায় বেঁধে রাখেন। নারীদের ওপর সহিংসতা অবসানের জন্য জোরালো আহ্বান জানান তিনি।পোপ ফ্রান্সিস বলেন, মায়েরা সবার জন্য জীবন উৎসর্গ করেন এবং নারীরা বিশ্বকে একত্রিত করেন। মায়েদের এবং নারীদের সুরক্ষার জন্য চলুন আমরা সবাই একত্রে প্রচেষ্টা চালিয়ে যাই।তিনি বলেন, নারীদের ওপর প্রত্যক্ষ সহিংসতার ঘটনা প্রচুর ঘটছে। অনেক হয়েছে। নারীদের কষ্ট দেওয়া মানে সৃষ্টিকর্তাকেই অপমান করা। কারণ তিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন।