ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নাগরিক আটক

#

নয়ন দাস,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

০৪ জানুয়ারি, ২০২২,  8:48 PM

news image

কুড়িগ্রামের ফুলবাড়ীর কাশিপুর সীমান্তে আনারুল শেখ(২১) নামের এক ভারতীয় যুবককে আটক করা হয়েছে। 


জানা গেছে, আন্তর্জাতিক সীমানা পিলার ৯৪২ দিয়ে সোমবার রাত সাড়ে আটটার দিকে বাংলাদেশে অনুপ্রবেশ করে বাংলাদেশী আজোটারী এলাকার মৃত অবিনাশ চন্দ্র রায়ের ছেলে হরেকৃষ্ণ লালা টু কে ছুরিঘাত করে। 


এরপর লালাটুর চিৎকার শুনে স্থানীয় জনতা আনারুল শেখকে আটক করে কাশিপুর বিজিবির কাছে হস্তান্তর করে। 


পরে বিজিবি বাদী হয়ে ওই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দিয়ে ফুলবাড়ী থানায় সোপর্দ করে। আটক ওই ভারতীয় যুবক ভারতের কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার শেউটি গ্রামের  সাইফুল ইসলামের ছেলে।


এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান ,আটক ভারতীয় যুবকের বিরুদ্ধে অনুপ্রবেশ আইন ও  দন্ডবিধি ৩২৪ ধারায় মামলা দিয়ে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।