ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ছাতকে অগ্নিকান্ডে বসতঘর ভস্মিভুত

#

সেলিম মাহবুব, ছাতক প্রতিনিধিঃ

০৪ জানুয়ারি, ২০২২,  12:06 AM

news image

ছাতকের পল্লীতে এক ভয়াবহ অগ্নিকান্ডে হাঁস-মোরগ, কবুতর সহ একটি বসতঘর ভস্মিভুত হয়েছে। রোববার গভীর রাতে উপজেলা জাউয়া বাজার ইউনিয়নের লক্ষনসোম গ্রামের মৃত ইউসূফ আলীর পুত্র আকবর আলীর বসতঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে গৃহপালিত হাঁস-মোরগ, কবুতর, ধান-চাল, আসবাবপত্র, কাপড়-চোপরসহ বসতঘর ভস্মিভুত হয়। খবর পেয়ে শান্তিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছার আগেই বসতঘর সহ সর্বস্ব পুড়ে যায়। এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে দাবী করা হচ্ছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারনা করা হয়েছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুল হক, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম, আখলুছ মিয়া, জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুজন শ্যাম, এসআই এহতেশাম তালুকদা, ইউপি সদস্য আব্দুল কদ্দুছ সুমন, আওয়ামীলীগ নেতা আশক উদ্দিন, মানবাধিকার কর্মী রাজু আহমদ পীর প্রমুখ। এসময় ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে নগদ  দশ  হাজার টাকা তুলে দেন ইউপি চেয়ারম্যান আব্দুল হক।