ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

লৌহজং উপজেলায় ফ্রি মেডিক্যাল ক‍্যাম্প ও গুণীজন সম্মাননা প্রদান

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জানুয়ারি, ২০২২,  6:54 PM

news image

লৌহজং উপজেলায় আমার গৌরব ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক‍্যাম্প ও ঔষধ বিতরণ শেষে গুনীজন সন্মাননা স্বারক প্রদান করা হয়েছে।

শনিবার ০১ জানুয়ারি বিকেলে লৌহজং সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে ফ্রি চিকিৎসা সেবা  প্রদান করা হয়। এবং ডাক্তার প্রদত্ত প্রতিটি প্রেসক্রিপশন অনুযায়ী ফ্রি ঔষধ বিতরণ করা হয়। 


ফ্রি মেডিক্যাল সেবা প্রদান শেষে বিকেলে বিভিন্ন ক্যাটাগরিতে ১১ জন কে এ সন্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে আমার গৌরব ফাউন্ডেশনের চেয়ারম্যান আফরোজা তালুকদারের সভাপতিত্বে ও সাংবাদিক তাজুল ইসলাম রাকিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রশিদ শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হান্নান খান, অনুষ্ঠান শেষে সমাপনী বক্তব্য রাখেন আমার গৌরব ফাউন্ডেশনের সহ- সভাপতি রাকিবুল ইসলাম।


সন্মাননা পেলেন, বীর মুক্তিযোদ্ধা এড.ঢালী মোয়াজ্জেম হোসেন, মানবিক চিকিৎসক অধ্যাপক ডাক্তার আবু ইউসুফ ফকির, রত্নগর্ভা মা পিয়ারা বেগম, কর্মজীবী নারী বেগম রওশন আরা, আদর্শ শিক্ষক অধ্যাপক মো. শাহজাহান মিয়া, বরেণ্য সাংবাদিক অলক কুমার মিত্র, লোক শিল্পী ও গীতিকার মো. আলম দেওয়ান, মানবতার সেবক মো. মর্তুজা খান, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল, সমাজ সেবক বি এম শোয়েব, ক্রীড়া সংগঠক মো. আনিসুর রহমান ও সফল কৃষক হিসেবে  মোঃ তৈয়ব আলী মাদবর গুনিজন সম্মাননা স্মারক  প্রদান করা হয়।