ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

জুটি বাঁধছেন শাহরুখকন্যা ও অমিতাভের নাতি

#

স্পোর্টস ডেস্ক

১২ নভেম্বর, ২০২১,  4:28 AM

news image


সম্প্রতি আরিয়ান খানের মাদক মামলা নিয়ে বেশ অস্বস্তিতে সময় কেটেছে বলিউডের খান পরিবারের। এর মধ্যেই একটি সুখবর এলো।
বড় পর্দায় নাকি অভিষেক ঘটতে যাচ্ছে শাহরুখকন্যা সুহানা খানের।

গুঞ্জন রয়েছে, এই স্টারকিডের বিপরীতে দেখা যেতে পারে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাকে।তাদের নিয়ে সিনেমা নির্মাণ করবেন জোয়া আখতার।  

শোনা যাচ্ছে, তাদের দু’জন ছাড়াও থাকছে শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর ও সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খানও।

 

সম্প্রতি ইনস্টাগ্রামে জোয়া আখতার জনপ্রিয় কমিক চরিত্র ‘আর্চি’র একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লেখেন, এবার আর্চি আসছে দেশি রূপে। নেটফ্লিক্সে জনপ্রিয় আর্চিকে নিয়ে হাজির হতে যাচ্ছি। সঙ্গে থাকছে বলিউডের নতুন প্রজন্ম!আর এতেই গুঞ্জন রটে, এই স্টারকিডদের নিয়ে কাজ করার বিষয়টি।  

এদিকে, অনেক আগে থেকে বলিউডের এই তারকাপুত্র ও কন্যাদের নিয়ে সিনেমায় বানাতে নামকরা সব নির্মাতারা মুখিয়ে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বাজিমাত করলেন ‘জিন্দেগি না মিলেগি দোবারা’খ্যাত এই পরিচালক।