ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তাহিরপুর কয়লা ও চুনাপাথর বোঝাই নৌকার সাথে ও জেলেদের নৌকার সংঘর্ষ ২ জন গুরুতর আহত

#

মোঃ আমির হোসেন, তাহিরপুর প্রতিনিধিঃ

০২ জানুয়ারি, ২০২২,  10:11 PM

news image

সুনামগঞ্জ জেলার তাহিরপুর কয়লা ও চুনাপাথর পরিবহনকারী স্টিলবডি নৌকার সাথে জেলেদের মাছ ধরার  নৌকার মুখোমুখি সংঘর্ষে  জেলেদের নৌকায় থাকা মহিম (৩০) ও ইয়াসিন মিয়া (২৫) নামের আপন দুই ভাই গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত দুই সহোদর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের খালাশ্রীপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। 


এ ঘটনাটি ঘটেছে আজ রবিবার (২জানুয়ারি,)ভোরে রাতে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের পাটলাই নদী সংলগ্ন সমসার বিল নামক স্যুইচ গেইটের এলাকায়। পরে এই দূর্ঘটনার খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। 


স্থানীয় এলাকাবাসী ও আহতদের পরিবার সূত্রে জানাযায়, আজ রবিবার ভোররাতে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জামালপুর গ্রামের আঃ রহমানের ছেলে খলিল মিয়ার একটি স্টিল বডি নৌকা কয়লা ও চুনাপাথর বোঝাই করে শ্রীপুর বাজার থেকে পাটলাই নদীপথে পশ্চিমের উদ্দেশ্যে আসতে থাকে  এবং এ সময় ওই কাঠবডি নৌকাটি নিয়ে ওই দুই জেলে শ্রীপুর বাজারে যাওয়ার সময় সমসার বিল সংলগ্ন স্যুইচ গেইটের সামনে আসা মাত্রই কয়লা ও চুনাপাথর বোঝাই নৌকাটি কোনকিছু বোঝে উঠার আগেই জেলেদের কাঠবডি নৌকা উঠে যায়। এসময় ওই কাঠবডি নৌকায় থাকা দুই সহোদর মহিম ও ইয়াসিন গুরুতর আহত হয়। 

 

এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য সুধাংশু পাল।