ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

দোয়ারাবাজারে শিক্ষার্থীদের কোভিট-১৯ টিকা উদ্বোধন

#

০২ জানুয়ারি, ২০২২,  7:38 PM

news image

 দোয়ারাবাজারে উপজেলা শিক্ষার্থীদের কোভিট-১৯ টিকা প্রদান কার্যক্রম ও ম্যাটার্নিটি ওয়েটিং হোম এর শুভ উদ্বোধন করলেন সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক। 


রবিবার(২ জানুয়ারি)সকালে দোয়ারাবাজার সদর হাসপাতালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন (উপ-পরিচালক), ডাঃ মোঃ শামস উদ্দিন,উপজেলা চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) সালেহা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন সুমন, ফিল্ড অফিসার ইউএনএফপিএ শাজানা আক্তার, মেডিকেল অফিসার (সিভিল সার্জন) ডাঃ মোঃ সজীব কবির ভূইয়া, ডাক্তার হাসান মাহমুদ প্রমূখ।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেন সুমন জানান, ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিট-১৯ টিকার আওতায় এনেছেন সরকার। ইতোমধ্যে পর্যাপ্ত টিকা সরকারের হাতে মজুদ হয়েছে। শিক্ষার্থীরা রেজিষ্ট্রেশণ করলেই আমারা চাহিদা ভিত্তিক সিভিল সার্জন কার্যালয়ে আবেদন করবো। জেলার সকল উপজেলার জন্য কোভিট-১৯ টিকা সিভিল সার্জন কার্যালয়ে মজুদ রয়েছে। চাহিদা অনুযায়ি তারা পাঠিয়ে দিবেন। তিনি আরও বলেন, প্রাপ্ত বয়স্ক লোকের টিকার কোন ঘাটতি নেই। এবং ম্যাটার্নিটি ওয়েটিং হোমের " মাধ্যমে উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীকে নরমাল ডেলিভারিতে  প্রনোদনার আওতায় নিয়ে আসা  হবে।তিনটি প্যাকেজের মাধ্যমে এ সেবা প্রদান করা হবে। এখন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির জন্যে রেফারেল সিস্টেম চালু হলো। রেফারেল্ কারী এবং রোগী উভয়ই এ প্রনোদনার আওতায় থাকবেন এবং উপকৃত হবেন।