ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ময়লাকান্দার আর্বজনা আর থাকবে না আবর্জনাকে সম্পদে পরিণত করবো বললেন মেয়র টিটু

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

০২ জানুয়ারি, ২০২২,  5:17 PM

news image

ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর ২ টি ওয়ার্ডে প্রায় ৪৯ কোটি টাকা ব্যয়ে ১০ টি সড়কের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে। ২ জানুয়ারী  বেলা ১১ টার দিকে ৩২ ও ৩৩ নং ওয়ার্ডে এসব উন্নয়ন কাজ উদ্বোধন করেন মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু। 

নগরীর চরকালীবাড়ি ময়লাকান্দা থেকে চৌধুরীবাড়ী পর্যন্ত বিসি সড়ক সহ চরকালীবাড়ি অঞ্চলে ৭ টি সড়ক, চর তিনগাও মসজিদ থেকে শম্ভুগঞ্জ রেলস্টেশন পর্যন্ত আরসিসি রাস্তা, চরনীলক্ষিয়া পাকা রাস্তা থেকে চর গোবদিয়া খ্রিস্টানপাড়া পর্যন্ত বিসি রাস্তা ইত্যাদি উন্নয়ন কাজের উদ্বোধন করেন মেয়র। এসব সড়কের মোট দৈর্ঘ্য প্রায় ২৫ কিলোমিটার।

এ সময় মেয়র বলেন, আমরা সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছি, কাঙ্খিত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি। ইউনিয়ন পরিষদ থেকে অন্তর্ভুক্ত হওয়া ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নতুন ওয়ার্ডসমূহের অবকাঠামো ছিল অত্যন্ত নাজুক। এখন এই সব ওয়ার্ডসমূহে ব্যপক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ময়মনসিংহবাসীকে সিটি কর্পোরেশন উপহার দিয়েছেন বলেই।

তিনি আরও বলেন, ময়লাকান্দার আবর্জনা আর থাকবে না। আবর্জনাকে সম্পদে রূপান্তর করবো ইনশাআল্লাহ। এছাড়া, সম্প্রসারিত ওয়ার্ডসমূহে ইতোমধ্যে প্রায় ৪০০ কোটি টাকার কাজের টেন্ডার সম্পন্ন হয়েছে। শুধুমাত্র ৩২ নং ওয়ার্ডের উন্নয়নেই ৮০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এসব সড়ক ও ড্রেন ওয়ার্ডের নাগরিকদের জীবনমান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্যপক ভূমিকা রাখবে।

উদ্বোধনকালে আরোও উপস্থিত ছিলেন ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর এমদাদুল হক মন্ডল, ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শাহজাহান মিয়া, সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারজানা ববি কাকলী, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, নির্বাহী প্রকৌশলী জহুরুল হক, সহকারী প্রকৌশলী মোঃ আজহারুল হক, জনসংযোগ কর্মকর্তা মোঃ মহাবুল হোসেন রাজীব, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দহ প্রমুখ।