ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

কখনো বিশ্বকাপ না জেতা দুই দল এবার ফাইনালে

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ নভেম্বর, ২০২১,  2:16 AM

news image



রোমাঞ্চকর দুই সেমিফাইনাল। দুইটিতেই জয়ী পরে ব্যাট করা দুই দল। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড প্রতিবেশীও। এই দুই দলের মধ্যে মিল আছে আরও একটি। এর আগে কখনোই টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিততে পারেনি তারা। 

তাই অবধারিতভাবেই রোববার টি-টোয়েন্টিতে বিশ্ব দেখতে চলেছে নতুন চ্যাম্পিয়ন। অস্ট্রেলিয়া একবার অবশ্য ফাইনালে খেলেছিল। কিন্তু নিউজিল্যান্ড এই প্রথম ফাইনাল খেলছে।

এর আগে অবশ্য  দু’বার সেমিফাইনালে ওঠেছিল কিউইরা। ২০০৭ সালে শেষ চারে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে থেমেছিল তাদের স্বপ্ন যাত্রা। সর্বশেষ আসরেও তারা খেলেছিল সেমিফাইনালে। সেবার ইংল্যান্ডের কাছে হেরেছিল ৭ উইকেটে।

২০০৯, ২০১০, ২০১২ সালে গ্রুপ পর্বের বাধা টপকে সুপার এইটে এসে থেমেছিল নিউজিল্যান্ড। ২০১৪ সালে পারেনি সেটিও। ছিটকে যায় গ্রুপ পর্ব থেকেই।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া ২০১০ সালে ফাইনালে উঠেছিল। ইংল্যান্ডের কাছে হেরে সেবার শিরোপা জেতা হয়নি তাদের। এছাড়া তারা দু’ বার সেমিফাইনালে খেলেছে ২০০৭ এবং ২০১২ সালে। 

২০০৯ সালে তারা প্রথম রাউন্ডেই ছিটকে যায়। সেটিই অস্ট্রেলিয়ার সবথেকে খারাপ পারফরম্যান্স। ২০১৪ এবং ২০১৬ সালে সুপার সুপার টেন পর্যন্ত যেতে পেরেছিল অজিরা।