ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ময়মনসিংহে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

০২ জানুয়ারি, ২০২২,  5:01 PM

news image

 মুজিববর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা"এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে জাতীয় সমাজ সেবা দিবস পালিত। 

গত ২ জানুয়ারী ময়মনসিংহে সমাজসেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও এস.এস.সি. ২০২১ ইং পরীক্ষায় জিপিএ এ+ ও এ'প্রাপ্ত সরকারি শিশু পরিবার বালিকা ময়মনসিংহ এবং দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম। আলী হায়দার ভুইয়া, উপপরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়, ময়মনসিংহ এবং আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের ইডি লায়ন এম এ রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু আবদুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ এবং  সঞ্চালনায় ছিলেন সহকারি পরিচালক আসাদুজ্জামান আসাদ। 

প্রধান অতিথি বক্তব্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহ জেলার উপপরিচালক দেশ সেরার পুরস্কার পাওয়ায় ধন্যবাদ জানান এবং বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে এ ধারা অব্যাহত রাখার জন্য গুরুত্বারোপ করেন। তিনি ২০৪১ ইং সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান।