ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

চেয়ারম্যান ময়না’র আগমনে চমৎকার বনভোজন

#

০২ জানুয়ারি, ২০২২,  4:15 PM

news image

গেলো ২০২১ সালের শেষ দিনে ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলার ঐতিহ্যবাহী মুন্ডুমালা বাজার (মার্কেট) বণিক সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি ৩১ ডিসেম্বর শুক্রবার উপজেলার সীমান্তবর্তী ‘স্বপ্ন পল্লী’ পার্কে মুন্ডুমালা বাজার (মার্কেট) ব্যবসায়ী সমিতির আয়োজনে বার্ষিক বনভোজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংসদ প্রতিনিধি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।


এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান, মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আইসি মাসুদ রানা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক চেয়ারম্যান মোজাম্মেল হক।


যুবলীগ নেতা আহম্মেদ সিজার জানান, চেয়ারম্যান ময়নার আগমন ঘিরে বনভোজনের পরিবেশ হয়ে উঠে চমৎকার ও প্রাণচাঞ্চল্য। এতে অংশ নেন- যুবলীগ নেতা আরিফ রায়হান তপন, রুহুল আমিন, তুহিন ও মিঠু ছাড়াও বিপুল সংখ্যক ব্যবসায়ীরা।


এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি চেয়ারম্যান ময়না সাংসদ ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে ব্যবসায়ী সমিতির সকল সদস্যকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানান ।