ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তাহিরপুরে শিক্ষার্থীদের হাতে নতুন বই

#

জাহাঙ্গীর আলম ভূইয়াঁ, সুনামগঞ্জঃ

০১ জানুয়ারি, ২০২২,  4:14 PM

news image

নতুন বছরের প্রথম দিনে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই বিতরণ করা হয়েছে। শনিবার (১লা জানুয়ারি)সকালে উপজেলার বালিজুরী হাজী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়ে আনুষ্টানিভাবে শিক্ষার্থীদের হাতে ২০২২ সালের নতুন বই তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুন সিন্ধু চৌধুরী বাবুল।

এসময় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ  রায়হান কবীর,উপজেলা কৃষি অফিসার মোঃ হাসান উদ দোলা,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ,যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া,দপ্তর সম্পাদক রুকন তালুকদার প্রমূখ। এছাড়াও উপজেলার তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়,তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ,বাদাঘাট পাবলিক উচচ বিদ্যালয়,জয়নাল আবেদিন বালিকা বিদ্যালয়,বাদাঘার সরকারী প্রাথমিক বিদ্যালয়,

মধ্য তাহিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ে নতুন বই বিতরণ অনুষ্টানে আনুষ্টানিকভাবে বই বিতরণ করেন।